চট্টগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
তানভীর হাসান, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ এ ৯:০৪ AM · পঠিত ৫০২ বার

জেলার বিভিন্ন উপজেলায় দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে প্রায় পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই উদ্যোগ নেয়।
আয়োজকেরা জানান, শীত বাড়লে প্রত্যন্ত চর এলাকাতেও বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
